
বাণিজ্যিক ধারার সিনেমা বানিয়ে ঝড় তোলা নির্মাতা রায়হান রাফি এবার নিজের ভেতরের ভিন্ন এক গল্পকারের রূপ মেলে ধরলেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের নির্মাণ ক্যারিয়ার, অনুপ্রেরণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই পরিচালক। সেখানেই তিনি জানিয়েছেন, প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদই মূলত তার চলচ্চিত্রে আসার সবচেয়ে বড় অনুপ্রেরণা। নিজের শৈশব ও স্বপ্নের লড়াইয়ের স্মৃতিচারণ করে রায়হান রাফি বলেন, ‘আমাদের ছোটবেলায় কী হয়? অনেকে অনেক স্বপ্ন দেখে, যা পূরণ হয় না। তো আমিও ভেবে নিয়েছিলাম যে, আমার স্বপ্ন আসলে পূরণ হবে না।