ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিনেমাই এখন সাবিলা নূরের একমাত্র লক্ষ্য

সিনেমাই এখন সাবিলা নূরের একমাত্র লক্ষ্য

ছোটপর্দা থেকে বড়পর্দায় নিজের অবস্থান শক্ত করার পথে সময়টা বেশ ভালোই কাটছে অভিনেত্রী সাবিলা নূরের। টানা দুই ঈদে মুক্তি পাওয়া দুটি আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’ তাকে নতুনভাবে দর্শকের সামনে হাজির করেছে। একটিতে তার সহশিল্পী শরিফুল রাজ, অন্যটিতে দেশের শীর্ষ নায়ক শাকিব খান। দর্শকের ইতিবাচক সাড়া যেমন তাকে আনন্দিত করেছে, তেমনি বাড়িয়েছে দায়িত্ববোধও।

সাবিলা মনে করেন, দর্শকের ভালোবাসাই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পাওয়া ভালোবাসা তাকে আরও সচেতন করেছে নিজের কাজ নিয়ে। দর্শকের প্রত্যাশা পূরণ করতে হলে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে বলেও মনে করেন তিনি। এ যাত্রায় পরিবারের সমর্থনকে সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখেন অভিনেত্রী। ব্যস্ততা, চাপ কিংবা নানা চ্যালেঞ্জের মধ্যেও পরিবারের মানুষদের পাশে পাওয়াটা তাকে মানসিকভাবে শক্তি জোগায়। ঈদে মুক্তি পাওয়া দুটি ছবিই স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে উপভোগ করেছেন সাবিলা। বিশেষ করে ‘রকস্টার’ দেখতে গিয়ে সাধারণ দর্শকের ভিড়ে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা ছিল ভিন্নরকম। দর্শকের সরাসরি প্রতিক্রিয়া কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তারা। দর্শকদের উচ্ছ্বাস, সিনেমার প্রতি তাদের ভালোলাগা উভয়কেই মুগ্ধ করেছে। তাই আগামীতে আরও দায়িত্ব ও সতর্ক হয়ে পথ চলার লক্ষ্য স্থির করেছেন সাবিলা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত