ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

হারিয়ে গেলেন সাহারা

হারিয়ে গেলেন সাহারা

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত নায়িকা সাহারা। তবে রূপালী পর্দার সেই জৌলুস ছেড়ে তিনি এখন সম্পূর্ণ আড়ালে। দীর্ঘ বহু বছর ধরে রূপালী জগতের কোথাও আর দেখা মেলে না তার। বলা চলে, বিনোদন দুনিয়া থেকে একদমই হারিয়ে গেছেন এই অভিনেত্রী। পরিচালক শাহাদাত হোসেন লিটনের ‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছিল রুনার, যিনি চলচ্চিত্রে এসে নাম নেন ‘সাহারা’। প্রথম সিনেমাটি ব্যবসায়িক সাফল্য না পেলেও পোশাকে খোলামেলা উপস্থাপনের কারণে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। তবে প্রথম ধাক্কাতেই দমে যাননি সাহারা। দ্বিতীয় সিনেমা ‘ভাড়াটে খুনি’তে নিজেকে আরও সাহসী ও আকর্ষণীয় লুকে পর্দায় হাজির করেন। দুর্ভাগ্যবশত, এই ছবিটিও মুখ থুবড়ে পড়ে। ক্যারিয়ারের শুরুতেই পরপর দুটি সিনেমা ফ্লপ হওয়ায় সাহারা নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন এবং নিজেকে খোলনলচে বদলে ফেলেন।পরবর্তীতে তৎকালীন অ্যাকশন হিরো আলেকজান্ডার বো-এর সঙ্গে জুটি বাঁধেন সাহারা। এই জুটির ‘অর্ডার’, ‘লাকি সেভেন’ ও ‘ড্যাম কেয়ার’-এর মতো অ্যাকশন ঘরানার সিনেমাগুলো দর্শক মহলে দারুণ সাড়া ফেলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাহারাকে। বিশেষ করে ‘অর্ডার’ সিনেমার ‘চন্দ্রিমা’ গানটিতে আলেকজান্ডারের সঙ্গে সাহারার তোয়ালে পরা সাহসী উপস্থিতি রাতারাতি তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত