ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নতুন সিনেমায় নওশাবা আছেন নির্মাণেও

নতুন সিনেমায় নওশাবা আছেন নির্মাণেও

অভিনেত্রী হিসেবে সুনাম কুড়িয়েছেন কাজী নওশাবা আহমেদ। এর বাইরে বিশেষ শিশুদের নিয়ে তার নাটকের দল ‘টুগেদার উই ক্যান’-এর নির্দেশনাও দেন তিনি। তবে এই প্রথম চলচ্চিত্রের নির্দেশনায় যুক্ত হলেন নওশাবা। ছবির নাম ‘সোমেশ্বরী’। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর ও এর আশেপাশের এলাকার প্রকৃতি-জীববৈচিত্র্য নিয়ে তৈরি হয়েছে ‘সোমেশ্বরী’। এতে নওশাবার সঙ্গে স্থানীয় মানুষজন অভিনয় করেছেন। আর পরিচালনায় নওশাবার সঙ্গে রয়েছেন আপন, লতা, জাহিদসহ কয়েকজন। প্রযোজক বিবেশ রায় জানান, মূলত দলীয় কাজ হিসেবেই ছবিটি বানাচ্ছেন তারা। সবাই মিলে চিত্রনাট্য সাজিয়েছেন, আবার নির্দেশনাও দিয়েছেন।

ছবিটি নিয়ে নওশাবা জানান, এই ছবির স্ক্রিপ্ট কী হবে, কারা অভিনয় করবেন- এসবের কিছুই সেভাবে প্ল্যান করেননি তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত