ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

টিভি নাটক রচনায় মাস্টারক্লাস নেবেন শান্তনু

টিভি নাটক রচনায় মাস্টারক্লাস নেবেন শান্তনু

টিভি নাটকের অন্যতম সফল নাট্যকার শফিকুর রহমান শান্তনু। দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ শতাধিক নাটক রচনা করেছেন। করেছেন শিক্ষকতাও। গুণী এই নাট্যকারের কাছ থেকেই এবার নাটক রচনা লেখার কলাকৌশল শেখার সুযোগ মিলবে। অ্যাকাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালসের আয়োজনে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে মাস্টারক্লাস ‘স্ক্রিপ্ট রাইটিং-টিভি ড্রামা’। এতে প্রশিক্ষণ দেবেন শান্তনু।

টেলিভিশন নাটকের জন্য শক্তিশালী গল্প বলার কৌশল, পেশাদার চিত্রনাট্য নির্মাণ এবং কীভাবে লেখালেখির মাধ্যমে ক্যারিয়ার গড়ে তোলা যায়, এসব ব্যাপারে শেখাবেন তিনি। শুধু লেখালেখি নয়, এখানে পাওয়া যাবে শিল্পের ভেতরের অভিজ্ঞতা ও আর্থিক সম্ভাবনার দিকনির্দেশনাও। রাজধানীর বনশ্রীতে অনুষ্ঠিত হবে এই মাস্টারক্লাস। অংশ নিতে পারবেন ২০ জন।

তাই দ্রুত প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে সারতে হবে রেজিস্ট্রেশন। শুক্রবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে ক্লাসটি চলবে রাত ৮টা পর্যন্ত।

আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আরিফুল ইসলাম বলেন, ‘যারা ক্রিয়েটিভ প্রফেশনে খুব সাকসেসফুল ও যারা ক্রিয়েটিভ প্রফেশনে আসতে চায়, দুই পক্ষকে সরাসরি যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত