ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিগ বস বাংলা আনছেন প্রিন্স অব কলকাতা

বিগ বস বাংলা আনছেন প্রিন্স অব কলকাতা

২০১৬ সালে কালারস বাংলায় শেষ সম্প্রচারিত হয়েছিল বিগ বস বাংলা সিজন-২। সেই সময় সঞ্চালনার দায়িত্বে ছিলেন টালিউড সুপারস্টার জিৎ। তারও আগে ২০১৩ সালে বিগ বস বাংলার প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু ২০১৬ সালের পর প্রায় ১০ বছর কেটে গেলেও বিগ বস বাংলা আর ফিরে আসেনি। তবে এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। হিন্দি বিগ বসের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিতে এবার বাংলাতেও আসতে চলেছে বিগ বস। সব থেকে বড় ও চর্চিত এ অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে কে থাকবেন এতদিন তা নিয়ে চলছিল সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোর জল্পনা-কল্পনা। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিগ বস বাংলা সঞ্চালনা করতে প্রস্তুত সৌরভ গাঙ্গুলি। চলতি বছর রিয়ালিটি শোগুলোতে বড় রদবদল চলছে। এর মধ্যে ‘দাদাগিরি’ থেকে ‘রান্নাঘর’, ‘দিদি নম্বর ওয়ান’ সবখানেই পরিবর্তনের পালা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত