
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল। দেশের বাইরে থাকলেও সংগীতচর্চায় একটুও ভাটা পড়েনি তার। নিয়মিত নতুন গান প্রকাশের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে সংযোগ ধরে রেখেছেন এই শিল্পী। সেই ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে আসছেন নতুন গান ‘মন ভালো নেই’। জানা গেছে, গানটি শিগগিরই প্রকাশিত হবে এফএ মিউজিক-এর ইউটিউব চ্যানেলে। এরইমধ্যে গানটির প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রেম, আবেগ আর অনুভূতির মিশেলে তৈরি এই গানটি নিয়ে বেশ আশাবাদী সংশ্লিষ্টরা।
‘মন ভালো নেই’ গানের কথা লিখেছেন গীতিকার ফারুক আনোয়ার। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সম্রাট আহমেদ। কথার গভীরতা ও সুরের আবহ মিলিয়ে গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে বলেই বিশ্বাস এসআই টুটুল। নতুন গান প্রসঙ্গে এস আই টুটুল বলেন, ‘কথা ও সুর মিলিয়ে দারুণ একটি গান তৈরি হয়েছে।