ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

মুনিরা মিঠুর ছেলের চরিত্রে তন্ময় সোহেল

মুনিরা মিঠুর ছেলের চরিত্রে তন্ময় সোহেল

মুনিরা মিঠু বাংলাদেশের জনপ্রিয় গুণী একজন অভিনেত্রী। একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে তিনি একের পর এক চমৎকার গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে করে দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। এ ধারাবাহিকতায় এবার তিনি ‘মায়ের কষ্ট জনম জনম’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন খলিলুর রহমান এবং নির্মাণ করেছেন মাঈনুল হাসান খোকন। মাঈনুল হাসান খোকন এক সময়ে বহু মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। বিশেষত অনুপমের ইউটিউব চ্য্যানেলে রয়েছে তার নির্মিত অসংখ্য মিউজিক ভিডিও। পরবর্তীতে নাটক নির্মানেও তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। সাম্প্রতিক সময়ের আলোচিত নাটক ‘বাবার চোখে জল’ তারই নির্মিত নাটক। যে নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। এ গুণী নির্মাতা মাঈনুল হাসান খোকনই নির্মাণ করলেন এবার ‘মায়ের কষ্ট জনম জনম’। নাটকে মনিরা মিঠুর ছেলের চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেল। নাটকটিতে মুনিরা মিঠুর ছেলের চরিত্রে অভিনয় প্রসঙ্গে তন্ময় সোহেল বলেন,‘এর আগেও মিঠু আপার সেঙ্গ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তার অভিনয় নিয়ে আসলে আমার মতো অতি সাধারন একজন অভিনেতার বলার সাহস রাখিনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত