ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

শিল্পকলায় রুনা লায়লার সংগীত পরিবেশনা স্থগিত

শিল্পকলায় রুনা লায়লার সংগীত পরিবেশনা স্থগিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক পরিবেশনা নিয়ে হাজির হবেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। সেখানেই গান শোনাবেন তিনি।

অনুষ্ঠানটি হওয়ার কথা ১৮ জুলাই। তবে এবার জানা গেল, ওই দিন অনুষ্ঠানটি হবে না।

দেশের চলমান বন্যা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে আপাতত স্থগিত করা হয়েছে আয়োজন।

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, বন্যা পরিস্থিতি উন্নত হলে এ মাসেই অনুষ্ঠিত হবে রুনা লায়লাকে নিয়ে এ আয়োজন।

সবকিছু ঠিক থাকলে ২৫ জুলাই অনুষ্ঠানটি হতে পারে। সে অনুযায়ী প্রাথমিক পরিকল্পনা সাজানো হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত