ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ চিত্রনায়িকা ববির

প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ চিত্রনায়িকা ববির

প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তিনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম তার জামিন আবেদন শুনে এক হাজার টাকার বন্ডে পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

ইটুই সলিউশনস লিমিটেড নামের একটি কোম্পানি থেকে ৬ লাখার ব্যাটারি কিনে টাকা না দিয়ে অভিযোগে গুলশান থানার প্রতারণার মামলা করা হয় ববির নামে। ওই মামলায় জামিন মিলল অভিনেত্রীর।

এর আগে গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত