ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নতুন ওয়েব ফিল্ম ও সাত পর্বের ধারাবাহিকে দীপা

নতুন ওয়েব ফিল্ম ও সাত পর্বের ধারাবাহিকে দীপা

বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি মেরিড’-এ কাজ শুরু করেছেন।

এ ছাড়া রাজধানীর অদূরে পূবাইলে শুরু করেছেন মহিন খানের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কর্মফল’-এর।

এ দুই কাজ শেষ করার পর চলতি মাসে তিনি রুবেল হাসান ও মহিদুল মহিনের নাটকে কাজ করবেন বলে জানান। দীপা খন্দকার বলেন, হ্যাপিলি মেরিড ওয়েব ফিল্মের গল্পটা সুন্দর। দেখা যায় যে আমার সঙ্গে যার বিয়ে হয় তার সঙ্গে বয়সের গ্যাপ প্রায় ১৮/২০ বছর। আমাদের মধ্যে সবসময় এটা সেটা নিয়ে ঝগড়া লেগেই থাকে। কিন্তু তারপরও আমরা সুখে শান্তিতে জীবন পার করে দিচ্ছি। আমাদের মধ্যে আলাদা হয়ে যাবার কোনো ভাবনাই কাজ করে না। এরইমধ্যে আমরা সুখ খুঁজে নিই, শান্তি খুঁজে নিই। কিন্তু অপরপ্রান্তে দেখা যায় যে এ প্রজন্মের ছেলে মেয়েরা বিয়ে করে বারবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিতে চায় যে তারা খুব সুখে আছে। কিন্তু আদৌ কী তারা সুখে থাকে। এমন সব বিষয় নিয়েই মূলত হ্যাপিলি ম্যারিড ওয়েব ফিল্মটি নির্মাণ করা হচ্ছে।

অন্যদিকে মহিনের নাটকে আগেও কাজ করেছি। বেশ যত্ন নিয়ে মহিন কাজ করে। যেহেতু তার নিজেরই রচিত নাটকের নির্দেশনা সে নিজেই দিয়ে থাকে, তাই মহিনের কাজটাও খুব ভালো হয়। কর্মফল-নাটকটি নিয়েও আমি আশাবাদী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত