ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ

দীর্ঘদিন ধরেই বলিউডে গোবিন্দের প্রত্যাবর্তন নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফেরার ঘোষণা দিলেন নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেতা। একসঙ্গে দুটি নতুন সিনেমার নাম প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোর নাম ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবির শিরোনাম পোস্টার প্রকাশ করেন গোবিন্দ। পোস্টারের সঙ্গে তিনি লেখেন, এখন আমি প্রস্তুত। সংক্ষিপ্ত এ বার্তাতেই নতুন উদ্যমে অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।

দুটি ছবির মাধ্যমেই দীর্ঘ বিরতির পর দর্শকদের সামনে ফিরবেন গোবিন্দ। যদিও সিনেমাগুলোর গল্প, পরিচালক, সহশিল্পী কিংবা মুক্তির তারিখ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

গোবিন্দ একসময় বলিউডের সবচেয়ে জনপ্রিয় বাণিজ্যিক তারকাদের একজন ছিলেন। কমেডি, নাচ এবং অনবদ্য টাইমিংয়ের কারণে তিনি ‘হিরো নম্বর ওয়ান’ নামে পরিচিতি পান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত