ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হুমায়ূন আহমেদের স্মরণে এস আই টুটুলের নতুন গান ‘মন’

হুমায়ূন আহমেদের স্মরণে এস আই টুটুলের নতুন গান ‘মন’

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে নতুন গান প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। ‘মন’ শিরোনামের গানটি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

গানটির কথা ও সুর করেছেন মিয়া নূর। গানের কথায় উঠে এসেছে প্রিয় মানুষকে হারানোর বেদনা, স্মৃতি আর গভীর আবেগ। গানের একটি অংশে বলা হয়েছে- ‘মন তুই কেন দূরে পালালি, আমারে আপন কইরা অন্তরে পুষিয়া রাইখা, কেন এত মায়ায় জড়ালি, তোরে ছাড়া কী করে থাকিব।’

নতুন গানটি নিয়ে এস আই টুটুল বলেন, ‘মন’ গানটি আমি উৎসর্গ করছি হুমায়ূন আহমেদ স্যারকে। মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকেন, যারা চলে গেলেও হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। স্যার আমার জীবনে তেমনই একজন। তিনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন। তার সঙ্গে অসংখ্য স্মৃতি আজও আমাকে নাড়া দেয়। আমি বিশ্বাস করি, সবার জীবনেই এমন একজন মানুষ থাকেন যাকে এই গান উৎসর্গ করা যায়।’ কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এস আই টুটুল। বর্তমানে সেখান থেকেই নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তিনি। ‘মন’ গানটির রেকর্ডিংও যুক্তরাষ্ট্রেই সম্পন্ন হয়েছে। এদিকে সম্প্রতি এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এস আই টুটুলের আরেকটি নতুন গান ‘মন ভালো নেই’। গানটির কথা লিখেছেন ফারুক আনোয়ার এবং সুর ও সংগীতায়োজন করেছেন সম্রাট আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত