ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় কনসার্ট

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় কনসার্ট

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও নির্মাতা অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘একদিন বৃষ্টিতে বিকেলে’। আগামী ৩১ জুলাই রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে বসবে এ আয়োজন।

অনুষ্ঠানে অঞ্জন দত্তের জনপ্রিয় গান পরিবেশন করবেন দেশের তিন সংগীতশিল্পী জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। পাশাপাশি তারা নিজেদের মৌলিক গানও গাইবেন, যা অঞ্জন দত্তের সংগীতভাবনা ও প্রভাবকে শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হবে।

আয়োজনটি নিয়ে জয় শাহরিয়ার বলেন, আমরা অঞ্জন দত্তের গান গাইব, পাশাপাশি নিজেদের কিছু গানও পরিবেশন করব। আমাদের মৌলিক গানগুলোও অঞ্জন দত্তকে ট্রিবিউট হিসেবেই গাওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত