ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

এক সিনেমায় শাকিব-অপু-বুবলী!

এক সিনেমায় শাকিব-অপু-বুবলী!

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের ইঙ্গিত দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শুধু তাই নয়, এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস ও শবনম বুবলী অভিনয় করবেন বলেও দাবি করেছেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, আবার একটা বড় সিনেমা প্রযোজনা করব। হিরো শাকিব খান। হিরোইন অপু বিশ্বাস, বুবলী ও মিষ্টি জান্নাত।

পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে দীর্ঘদিন ধরে শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে দর্শকদের আগ্রহের কারণে মিষ্টি জান্নাতের এই ঘোষণা নতুন করে কৌতূহল তৈরি করেছে।

তবে পোস্টে সিনেমার নাম, পরিচালক, গল্প কিংবা কবে থেকে শুটিং শুরু হবে - এসব বিষয়ে কোনো তথ্য জানাননি মিষ্টি জান্নাত। এমনকি এটি চূড়ান্ত সিদ্ধান্ত নাকি ভবিষ্যৎ পরিকল্পনা, সে বিষয়েও বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

উল্লেখ্য, শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী এ তিন তারকাকে ঘিরে ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহ রয়েছে। ফলে মিষ্টি জান্নাতের এমন পোস্ট স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এখন দেখার বিষয়, মিষ্টি জান্নাতের এ ঘোষণা বাস্তবে রূপ নেয় কি না, নাকি এটি আপাতত শুধুই একটি মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত