
দিল্লির যন্তর মন্তর এবং আরও কয়েকটি শহরে সদ্য সমাপ্ত আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহৃত ভাষা ও পোস্ট নিয়ে ইতিপূর্বে অনেক কথা হয়েছে। সেখানে ব্যবহৃত পোস্টার, প্ল্যাকার্ড, স্লোগান ও মিমগুলোতে সৃজনশীলতা ও রসবোধ থেকে শুরু করে কখনও কখনও অশ্লীলতা- সবকিছুরই বহিঃপ্রকাশ দেখা গেছে। এখন, জেন জি আন্দোলনকারীদের নিয়ে নিজের বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রনৌত। আন্দোলনকারীদের ব্যবহৃত ভাষার সমালোচনা করতে গিয়ে কঙ্গনা নিজেই বেশ কিছু আপত্তিকর মন্তব্য করে তোপের মুখে পড়েছেন।
যন্তর মন্তর ও অন্য স্থানে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ব্যবহৃত ভাষা এবং ইনস্টাগ্রাম পোস্টগুলোকে ‘বমি ভাব উদ্রেককারী’ আখ্যা দিয়ে কঙ্গনা লিখেছেন, আমার পুরো জীবনে এক জায়গায় এত কুৎসিত দৃশ্য আমি কখনও দেখিনি। জেন জি আন্দোলনের এই রিলগুলো দেখলে বমি আসে।