
কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে প্রাণ আরএফএল গ্রুপের উদ্যোগে শুরু হয়েছে ‘গেট দ্য চ্যালেঞ্জ’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, বর্তমান সময়ে ডিজিটাল কনটেন্ট শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণদের জন্য একটি সম্ভাবনাময় পেশা ও উদ্যোক্তা হওয়ার প্ল্যাটফর্ম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী কনটেন্ট ক্রিয়েটরদের প্রাণ-আরএফএল গ্রুপের যেকোনো একটি পণ্য সৃজনশীল ও স্বাভাবিকভাবে উপস্থাপন করে ১০ থেকে ৬০ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করতে হবে। ভিডিওটি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল বা পেজে #GetTheChallenge এবং #PRANRFLGroup হ্যাশট্যাগ ব্যবহার করে প্রকাশ করার পর পোস্টের লিংক অফিসিয়াল ফেসবুক ইনবক্স অথবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। এর মধ্যে রয়েছে iPhone 17 Pro Max, ঢাকা-ব্যাংকক-ঢাকা ভ্রমণ, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনারসহ অসংখ্য পুরস্কার। এ ছাড়া নির্বাচিত প্রতিটি কনটেন্টের জন্য থাকছে ১ হাজার টাকা ইনস্ট্যান্ট রিওয়ার্ড। অংশগ্রহণকারীদের জন্য রয়েছে প্রতি মাসে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা আয়ের সুযোগ। পাশাপাশি, ২৫ জন নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটর প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে এক বছরের কাজ করার চুক্তি করার সুযোগ পাবেন।