ঢাকা শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আর্টসেলের ‘জানি ভুল করেছি’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

আর্টসেলের ‘জানি ভুল করেছি’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

দেশের অন্যতম জনপ্রিয় ও কিংবদন্তিসম ব্যান্ড ‘আর্টসেল’-এর প্রতিটি গানের সঙ্গেই জড়িয়ে থাকে ভক্তদের অগাধ আবেগ ও প্রত্যাশা। সেই প্রত্যাশার তুঙ্গে নতুন মাত্রা যোগ করে প্রকাশ পেল ব্যান্ডটির ‘চতুর্থাংশ’ ইপি-র তৃতীয় অফিশিয়াল মিউজিক ভিডিও ‘জানি ভুল করেছি’।

ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জর্জ লিংকন ডি’কস্টার জন্মদিন উপলক্ষে গানটি উন্মুক্ত করা হলেও, তা ঘিরে নেটপাড়ার গানপ্রেমীদের মাঝে এখন দেখা যাচ্ছে তীব্র মিশ্র প্রতিক্রিয়া। আর্টসেলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তির পরপরই অন্তর্জালে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

শ্রোতাদের একটি বড় অংশ নতুন আঙ্গিকের এ গানটি মেনে নিতে খানিকটা দ্বিধায় পড়েছেন। গানটির মন্তব্যের ঘরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে এক সংগীতপ্রেমী লিখেছেন, ‘জমলো না! আনঅফিশিয়ালটা ফার বেটার ছিলো। সেই ডিপনেস পাইলাম না।’ অন্য এক ভক্তের মতে, যা ইচ্ছা হয়ে গেলো। আমার কাছে আগের ভার্সন টাই বেস্ট।

‘জানি ভুল করেছি’ গানটির কথা লিখেছেন জর্জ লিংকন ডি’কস্টা এবং সুর ও সংগীতায়োজন করেছে পুরো ‘আর্টসেল’ ব্যান্ড। গানটির মিক্স ও মাস্টারিং হয়েছে ‘স্টুডিও মার্স’-এ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত