ঢাকা রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সংসদ প্রাঙ্গণে উন্মুক্ত কনসার্টে গাইবেন আসিফ-সেজান

সংসদ প্রাঙ্গণে উন্মুক্ত কনসার্টে গাইবেন আসিফ-সেজান

২০২৪ থেকে জুলাই ও আগস্টের বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে। ওই বছরের জুলাই-আগস্টেই অবিস্মরণীয় অভ্যুত্থানের সাক্ষী হয়েছিল দেশ।

সেই বিপ্লবী স্মৃতি স্মরণ ও উদযাপনের আয়োজন করছে ‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’; সহযোগিতায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম। ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’। বিশাল আয়োজনের এ ওপেন এয়ার কনসার্টে থাকছে জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। ব্যান্ডের মধ্যে গাইবে ‘আর্টসেল’, ‘শিরোনামহীন’, ‘আর্ক’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কুঁড়েঘর’। আর একক শিল্পী হিসেবে কনসার্টে গাইবেন আসিফ আকবর ও র‍্যাপার সেজান। এ ছাড়াও থাকবে নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান ও কাজী আহনাফ তাহমীদসহ একাধিক শিল্পীর পরিবেশনা। কনসার্টের আমন্ত্রণ জানিয়ে এক ফেসবুক বার্তায় আসিফের জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে শিল্পীর পেজ থেকে লেখা হয়েছে, ‘বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত