ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সালমানের বাড়ির নিরাপত্তা দিতে গিয়ে পুলিশের মৃত্যু

সালমানের বাড়ির নিরাপত্তা দিতে গিয়ে পুলিশের মৃত্যু

বলিউড তারকা সালমান খানের বাড়ির সামনে এর আগেও বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। এবার নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস। সালমান খানের মুম্বাইয়ের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের সামনে দায়িত্ব পালন করছিলেন এক পুলিশ সদস্য। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। গত শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ঘটে এ ঘটনা।

মৃত পুলিশ সদস্যের নাম গণেশ রায়তে। তিনি সালমানের বাড়ির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করেন গণেশ। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। এ জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত