ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

৮৩ বছর বয়সেও টানা ২৪ ঘণ্টা শুটিং করছেন অমিতাভ বচ্চন

৮৩ বছর বয়সেও টানা ২৪ ঘণ্টা শুটিং করছেন অমিতাভ বচ্চন

বলিপাড়ার ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। বয়সের সংখ্যাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক প্রজেক্টে টানা কাজ করে চলেছেন এই মেগাস্টার।

সম্প্রতি নিজের ব্লগে ব্যস্ত সময়ের এক অবিশ্বাস্য হিসাব শেয়ার করেছেন তিনি, যা শুনে রীতিমতো চোখ কপালে উঠেছে ভক্ত-অনুরাগীদের।

কাজের চাপ এতটাই বেশি যে তাকে টানা ২৪ ঘণ্টার শিফটে কাজ করতে হয়েছে! এমনকি দীর্ঘদিনের পুরোনো অভ্যাস ব্লগ লেখার সময়ও তাকে পিছিয়ে দিতে হয়েছে।

ব্লগে অনিয়মিত হওয়ার কারণে ক্ষমা চেয়ে ‘বিগ বি’ লিখেছেন, গত কয়েক দিন ধরে কাজের সময় এবং কাজের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিজের জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়নি। বিশ্রাম না নিয়ে টানা কাজ করার প্রসঙ্গে অমিতাভ জানান, সম্প্রতি তার কাজের শিফট সকাল ৭টা থেকে শুরু হয়ে পরের দিন সকাল ৭টা পর্যন্ত।

অর্থাৎ একটানা পুরো ২৪ ঘণ্টা তিনি শুটিং ফ্লোরেই কাটিয়ে দিয়েছেন। আর এমন ব্যস্ত শিফটের কারণে স্বাভাবিক জীবনযাত্রার ছন্দে ছেদ পড়েছে; খাওয়া এবং ঘুমকেও আপাতত দূরে সরিয়ে রাখতে বাধ্য হয়েছেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত