
২০০৬ সালে মুক্তি পাওয়া তারকাখচিত সিনেমা ‘কভি আলবিদা না কেহেনা’। ২০ বছর পূর্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এবার হলের সেই পুরনো ক্ষোভ, দর্শকদের ত্যক্ত অভিজ্ঞতা এবং নিজের নির্মাণগত ভুলের কারণ জানিয়েছেন নির্মাতা করণ জোহর। শাহরুখ খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, প্রীতি জিনতা ও অমিতাভ বচ্চনের মতো তারকাদের নিয়ে তৈরি এই সিনেমাটি প্রথম দিকে সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। তবে ছবিটির দুই দশক ছুঁইছুঁই মুহূর্তে এসে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় সেই সময়ের নানা নাটকীয় অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন করণ জোহর।
ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টে পরিচালক জানান, ছবিটি ঘিরে দর্শকদের প্রতিক্রিয়া তাকে বারবার বিস্মিত করেছে।