ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

তাকে হারানোর বেদনা নিজের অভিভাবক হারানোর মতো : শাকিব খান

তাকে হারানোর বেদনা নিজের অভিভাবক হারানোর মতো :  শাকিব খান

দেখতে দেখতে ৮ বছর পেরিয়ে শুক্রবার ৯ বছর পূর্ণ হলো। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী ছিল শুক্রবার। ২০১৭ সালে মারা যান নায়করাজ রাজ্জাক। দেশের চলচ্চিত্রের গুণী এ অভিনয়শিল্পী স্মরণে আবেগঘন পোস্ট দিয়েছেন নায়ক শাকিব খান। রাজ্জাককে নিজের অভিভাবক ও মাথার ওপর ছায়া হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, তাকে (নায়করাজ রাজ্জাক) হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো, খুবই ব্যক্তিগত।

শুক্রবার ফেসবুকে এক পোস্টে শাকিব খান লিখেছেন, নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর ৯ বছর। তাকে হারানোর শূন্যতা আজও সমানভাবে অনুভব করি। তিনি শুধু একজন কিংবদন্তি নায়ক ছিলেন না, ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার এক বিশাল আশ্রয়। রাজ্জাকের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে শাকিব লিখেছেন, বিশেষ করে তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো। স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত