
রংপুর রেঞ্জের আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাপ্তাহিক চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে লালমনিরহাট থানা প্রাঙ্গণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, লালমনিরহাট (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক। এ সময় লালমনিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজানুল হকসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের সার্বিক নির্দেশনায় পুলিশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে অপরাধ প্রতিরোধ এবং পুলিশ ও গ্রাম পুলিশের মধ্যে সমন্বয় জোরদার করতে নিয়মিত চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হচ্ছে।
প্যারেডে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মাদকদ্রব্য ও জুয়া নিয়ন্ত্রণ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন, ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ এবং চোর ও অপরাধীদের তালিকা প্রস্তুত ও হালনাগাদ রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এলাকায় কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ, দুর্ঘটনা কিংবা চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলে দ্রুত থানাকে অবহিত করার জন্য গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় অপরাধের বিস্তার রোধে অপরাধপ্রবণতা সম্পর্কে তথ্য সংগ্রহ, পারস্পরিক তথ্য-উপাত্ত বিনিময় এবং পুলিশ ও গ্রাম পুলিশের মধ্যে সমন্বিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের নির্দেশনায় অপরাধ দমনে গোয়েন্দা তথ্য সংগ্রহ, তৃণমূল পর্যায়ে নজরদারি বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে রংপুর রেঞ্জ পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।