ঢাকা রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ডুয়া লিপা

হাজার কোটি টাকার মালিক

হাজার কোটি টাকার মালিক

পপ তারকা ডুয়া লিপার জন্মদিন ছিল ২২ আগস্ট। লন্ডনে জন্ম নেওয়া এই পপ তারকা ৩১ বছরে পা দিলেন। একসময় যার মা-বাবাকে যুদ্ধের কারণে ঘর ছাড়তে হয়েছিল, সেই পরিবারের মেয়েই আজ বিশ্বের সবচেয়ে সফল পপ তারকাদের একজন। গান, ফ্যাশন, প্রেম, বিয়ে- সব মিলিয়ে ডুয়া লিপার জীবন যেন আধুনিক পপ তারকার এক পূর্ণাঙ্গ গল্প।

তবে লিপার সাফল্যের গল্প মোটেও এক দিনে তৈরি হয়নি। শৈশবে পরিবার নিয়ে দেশ বদল, কৈশোরে একা লন্ডনে ফেরা, গান শেখার পাশাপাশি কাজ করা, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গান প্রকাশ- সব মিলিয়ে দীর্ঘ পথ পেরিয়ে আজকের ডুয়া লিপা।

১৯৯৫ সালের ২২ আগস্ট লন্ডনে ডুয়া লিপার জন্ম। তার বাবা দুজাগিন লিপা ও মা আনেসা কসোভোর প্রিস্টিনার বাসিন্দা। নব্বইয়ের দশকের শুরুতে কসোভোর সংঘাতের সময় তারা লন্ডনে চলে আসেন। তখন দুজনেরই নিজ নিজ পেশা নিয়ে স্বপ্ন ছিল- বাবা পড়ছিলেন ডেন্টিস্ট্রি, মা আইন নিয়ে পড়াশোনা করছিলেন। কিন্তু শরণার্থী হিসেবে নতুন দেশে গিয়ে তাদের বাস্তবতা বদলে যায়। সংসার চালাতে দুজনকেই রেস্তোরাঁয় কাজ করতে হয়েছিল। পাশাপাশি নতুনভাবে পড়াশোনা ও প্রশিক্ষণও নিতে হয়েছে।

ডুয়ার শৈশব তাই ছিল একদিকে লন্ডনের বহুজাতিক পরিবেশে, অন্যদিকে কসোভোর স্মৃতি আর পরিবারের সংগ্রামের গল্প শুনে। তার বাবা নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন এবং কসোভোর রক ব্যান্ডে গান করতেন। ফলে বাড়িতেই সংগীত ছিল ডুয়ার নিত্যসঙ্গী। মাত্র পাঁচ বছর বয়সেই গান গাওয়া শুরু করেন লিপা। কিন্তু সংগীতশিল্পী হওয়ার স্বপ্নের শুরুটা খুব একটা মসৃণ ছিল না। ২০০৬ সালে পরিবারের সঙ্গে কসোভোয় ফিরে যান ডুয়া। তখন তার বয়স ১১। ডুয়া লিপার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি শুরু হয় এখানেই। মাত্র ১৫ বছর বয়সে তিনি একাই লন্ডনে ফিরে আসেন। পরিবার তখন কসোভোয়। ২০১৯ সালে সম্পর্কে জড়ান মডেল আনোয়ার হাদিদের সঙ্গে। ২০২১ সালের শেষ দিকে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০২৩ সালে ফরাসি চলচ্চিত্র পরিচালক রোমাঁ গাভ্রাসের সঙ্গে সম্পর্কে জড়ান ডুয়া। কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। লন্ডনের ওল্ড মেরিলিবোন টাউন হলে ঘনিষ্ঠ পরিসরে ডুয়া লিপা ও ক্যালাম টার্নারের বিয়ে হয় ৩১ মে। পরে সিসিলিতে বড় অনুষ্ঠান আয়োজন করা হয়।

যে মেয়েটি মাত্র ১৫ বছর বয়সে একা লন্ডনে ফিরে এসে নিজের ক্যারিয়ার গড়ার লড়াই শুরু করেছিলেন, তিনিই এখন সেই শহরেই নিজের সংসার গড়েছেন। মাত্র ৩১ বছর বয়সেই বিপুল সম্পদের মালিক ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা। ২০২৬ সালের ‘সানডে টাইমস রিচ লিস্ট’ অনুযায়ী, ডুয়া লিপার আনুমানিক সম্পদের পরিমাণ ১৫ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত