ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চার বিভাগে বৃষ্টির আভাস

চার বিভাগে বৃষ্টির আভাস

বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমার পর আবারও বেড়েছে ভ্যাপসা গরম। অবশ্য গতকাল রাজধানীসহ দেশের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে; কিন্তু তাতে গরম কমেনি। শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রোববারও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

আবা/এসআর/২৬

বিভাগ,বৃষ্টি,আভাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত