ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জায়েদ খানের ‘শিকারি’র সাফল্য উদযাপন

জায়েদ খানের ‘শিকারি’র সাফল্য উদযাপন

মুক্তির পর দর্শকদের সাড়া পাচ্ছে চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তির পর মাত্র তিন দিনেই গানটির ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ১০ লাখ ভিউ ছাড়িয়েছে। এমন সাফল্যে উচ্ছ্বসিত জায়েদ খান কেক কেটে উদযাপন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ‘শিকারি’র মডেল ইয়াসমিনকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন জায়েদ খান। জানা গেছে, ইয়াসমিন একজন বাংলাদেশি মডেল। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। ‘শিকারি’র মাধ্যমে জায়েদ খানের সঙ্গে প্রথমবার কাজ করেছেন এ মডেল।

মিউজিক ভিডিওটির শুরুতেই স্পোর্টস বাইকে চড়ে ভিন্ন লুকে হাজির হন জায়েদ খান। এরপর যুক্তরাষ্ট্রের সমুদ্রসৈকত, উপকূলীয় সড়ক, জাহাজসহ বিভিন্ন মনোরম লোকেশনে দেখা যায় তাকে। নাচ ও অভিনয়ের পাশাপাশি ভিডিওতে রাখা হয়েছে বেশ কিছু বৈচিত্র্যময় দৃশ্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত