ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দিলেন আসিফ

ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দিলেন আসিফ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার বন্ধ করে দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এরইমধ্যে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করেছেন তিনি। সম্প্রতি বিএফডিসিতে একটি সিনেমার সংবাদ সম্মেলনে এসে এটি জানান তিনি। ফেসবুক ছাড়ার কারণ হিসেবে তিনি এর বর্তমান পরিবেশের প্রতি বিরক্তি ও অসন্তোষের কথা তুলে ধরেন।

আসিফ বলেন, ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই। কোন নিউজ বিশ্বাস করবো, কোনটি সত্য বলা যায় না। আমাকে রিউমার স্ক্যানে ফোন দিয়ে বলতে হয় ‘ভাই আমি তো এটা বলিনি’।

আধুনিক জীবনে ফেসবুকের ভূমিকা, তদন্তে জেরেমি অ্যালেনআধুনিক জীবনে ফেসবুকের ভূমিকা, তদন্তে জেরেমি অ্যালেন তিনি আরও বলেন, তারপর তারা স্ক্যানার করে দেখেন। এরপর আবার সেটি প্রকাশ করতে হয়। এটা একটা রেসপনসিবিলিটির জায়গা। কিন্তু সেটি যদি ঠিক না থাকে তাহলে মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত হতে হয়।

এদিকে আসিফ বর্তমানে নতুন গান রেকর্ড ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত