ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

প্রেমের নাটক করার বয়স নাই: ফারিয়া

প্রেমের নাটক করার বয়স নাই: ফারিয়া

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার দাবিতে প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন| নোটিশ পাঠানোর ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন অভিনয়শিল্পী ও কলাকুশলীরা| এই তালিকায় রয়েছে ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া|

নোটিশের খবর প্রকাশের পর তিনি লিখেছেন, ভাগ্যিস আমার প্রেমের নাটক করার মতো বয়স নাই! আমার কোনো টেনশন নাই| এখন থেকে শুধু পরকীয়ার নাটক হবে| অথবা এক স্বামীর চার স্ত্রী, তারা একসাথে ঘুড়ে, খায় টিকটক করে এমন গল্প| বা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, হাইজ?্যাকের গল্প, কিংবা এখন থেকে শুধু ছেলেরাই নাটক করতে পারে| মেয়েরা অভিনয় বাদ দিয়ে বাজার থেকে সি-ফুড কিনে রান্না করে টেবিলে ঢেলে দিবে| ওহ, ঘরে তো আবার গ?্যাস নাই, রান্না করবে কীভাবে| দুঃখিত রান্নাও বাদ দেন| আরাম করেন| টিভি দেখেন| ও সরি সরি, বিদ?্যুও তো নাই টিভি দেখবেন কেমনে? থাক, মোবাইলই টিপেন| আমার মতো উল্টা পাল্টা স্টেটাস দেন| আচ্ছা, বেশি ফোন টিপলে কিন্তু চার্জ শেষ হয়ে যাবে| এদিকে আবার আমার মতো স্টেটাস দিলে কমেন্ট পাবেন|

তিনি আরও লিখেছেন, লাল আপ্পি কেমন লাগছে নতুন স্বাধীনতা? অনেক ভেবে সমাধান বের করলাম| সব বাদ দিয়ে ঘর থেকে বের হোন, অটোরিকশায় করে ঘুরেন| এক্সিডেন্ট করে এমনেই মরে যাবেন| আপনার আর টেনশনের কিছু নাই| টেনশন সব আত্মীয় স্বজনদের| ছোট থেকে অনেক জ্বালায়েছে এরা, এখন বছর বছর কবরের চাঁদা দেখ|

নোটিশে বলা হয়েছে, বর্তমান নাটক ও চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত প্রেম এবং রোমান্টিক কনটেন্টের আধিক্য দেখা যাচ্ছে| ফলে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে দূরে সরে যাচ্ছে| এছাড়া এসব কনটেন্টে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করে তোলা হচ্ছে| যা সমাজের নৈতিক কাঠামো ধ্বংস করছে|

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত