
গত বছর অভিষেকেই 'সাইয়ারা' সিনেমা দিয়ে বহু পুরুষের হৃদয়ে ঝড় তুলেছিলেন বলিউড অভিনেত্রী অনীত পড্ডা। বলিউডের গৎ বাঁধা অভিনেত্রীদের তুলনায় অনেকটা আলাদা তিনি । দর্শকদের মতে, একই ধরনের মুখের ভিড়ে অনীত অন্যরকম । বলা চলে, মাত্র এ একটি সিনেমাতেই তার ভাগ্যের চাকা খুলে গেছে ।
এর মধ্যে তিনি বলিউডের দামি নির্মাতাদের নজরে পড়েছেন। খ্যাতিমান পরিচালক ও প্রযোজক সঞ্জয় লীলা বানসালিও তাকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। 'সাইয়ারা' সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সঞ্জয় অনীতকে বেছে নিয়েছেন তার নতুন সিনেমার জন্য। যেটি নির্মিত হচ্ছে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের গল্প নিয়ে। তবে অনিত মধুবালার বায়োপিকের আগেই শুরু করেছেন 'শক্তিশালিনী' সিনেমার শুটিং। হরর-কমিডি গল্পের এ সিনেমাটি পরিচালনায় আদিত্য সরপোতদার।