ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

যার সঙ্গে দু'মাস থেকেছি, তারও অবদান আছে অনির্বাণ

যার সঙ্গে দু'মাস থেকেছি, তারও অবদান আছে  অনির্বাণ

নানা গুণের গুণী তিনি। অভিনয়ে যেমন অনন্য, তেমনি গাইতে পারেন, লিখতে পারেন; করেন পরিচালনাও। মঞ্চ থেকে শুরু করে সিনেমা কিংবা ওটিটি, সবখানে অভিনয়ের দ্যুতি ছড়ানো সেই তারকা অনির্বাণ ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা তিনি। পর্দার বাইরে অনির্বাণের ব্যক্তিত্বও বরাবরই প্রশংসিত। মানুষ এবং নারীদের নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে মুগ্ধ হন সকলে। বলা হয়, ছেলেদের চেয়েও মেয়েরা অনির্বাণকে বেশি পছন্দ করেন। এ প্রসঙ্গেই এক পডকাস্টে তাকে জিজ্ঞেস করা হয়। অনির্বাণও তা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন। সঙ্গে দিয়েছেন কিঞ্চিৎ ব্যাখ্যা।

অনির্বাণ বলেন, আমি বড় হয়েছি মহিলাদের দ্বারা। ঠাকুমা, মা, দিদি, দুই মাসি; ছোটবেলায় তাদের আদর-স্নেহে ছিলাম। থিয়েটার শিখতে আসার পর যিনি প্রথম পরিচালক, তিনিও মহিলা। চলচ্চিত্রেও প্রথম পরিচালক মহিলা, অপর্ণা সেন। তো, আমি আসলে মহিলাদের আশ্রয়ে-প্রশ্রয়েই বড় হয়েছি। আমি এতে কম্ফোর্টেবল। এ নিয়ে আলাদা করে কিছু ভাবতে হয় না। ছোটবেলা থেকেই আমি এতে অভ্যস্ত।

অনির্বাণ মনে করেন, তার আজকের মানুষ হয়ে ওঠার পেছনে প্রত্যেক নারীর অবদান আছে। 'দ্বিতীয় পুরুষ' অভিনেতা বলেন, 'থিয়েটার করতে যাওয়ার পর আমার সব প্রেমিকা, বান্ধবী; সবার সঙ্গেই কম্ফোর্টেবল ছিলাম। যে সম্পর্ক টিকেছে, যেটা টেকেনি, সবার কাছ থেকেই কিছু না কিছু পেয়েছি। আমি আজ যা, তাতে এদের প্রত্যেকের অবদান আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত