ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

হইচই-তে 'প্রেশার কুকার'

হইচই-তে 'প্রেশার কুকার'

প্রেক্ষাগৃহে ব্যাপক আলোচনার পর এবার হইচই-তে মুক্তি পেলো রায়হান রাফি পরিচালিত সিনেমা 'প্রেশার কুকার'। ঢাকার শহুরে জীবনে নারীর ব্যক্তিগত, সামাজিক ও মানসিক চাপের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে উঠে এসেছে ঢাকার চার নারীর জীবন, তাদের সংগ্রাম, সম্পর্ক, সংকট এবং প্রতিদিনের নানা চাপের গল্প। ভিন্ন ভিন্ন বাস্তবতা থেকে আসা এ চার নারীর জীবনকে একটি আন্তঃসংযুক্ত গল্পের মাধ্যমে পর্দায় তুলে ধরা হয়েছে।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া হোসাইন শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রিজভী রিজু, ফারিহা শামস সেঁউতি, ফাইযুল ইয়ামিন, প্রান্তর দস্তিদার। বিশেষ ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

প্রচলিত গতানুগতিক বা নায়ককেন্দ্রিক ধারা থেকে সরে এসে একদম ভিন্নধর্মী একটি থ্রিলার এবং জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা উপহার দেয়ার চেষ্টা করেছেন নির্মাতা। সিনেমাটি হইচইতে মুক্তি নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন, প্রেশার কুকার-এর মাধ্যমে আমি অন্যরকমের ভালোবাসা পেয়েছি দর্শকদের কাছ থেকে। সিনেমাটি হলে মুক্তির পর থেকে নানা দেশ থেকে মানুষ আমার কাছে জানতে চেয়েছে কবে এটা ওটিটিতে আসবে। ফাইনালি হইচইতে মুক্তি পেলো প্রেশার কুকার। আশা করি, সবাই দেখবেন এবং সবার ভালো লাগবে।

অভিনেত্রী নাজিফা তুষি বলেন, প্রেশার কুকার আমার জন্য খুবই বিশেষ একটি কাজ। গল্প ও চরিত্রের ভিন্নতা আমাকে শুরু থেকেই আকৃষ্ট করেছিল। সিনেমাটি হইচই-তে মুক্তি পাওয়ায় আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হলো। দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন এবং গল্পের সঙ্গে নিজেদের মতো করে কানেক্ট করতে পারবেন বলে আমি আশা করি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত