ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পদ্মায় নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

পদ্মায় নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর একটি সরু শাখায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী আনিকা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর-বেলপাড়া রুবেলের ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজির হোসেন এ তথ্য জানিয়েছেন। আনিকা খাতুন নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর-বেলপাড়ার আনিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলো। ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, বুধবার বেলা ২টার দিকে বাড়ির অদূরে পদ্মার একটি সরু শাখায় গোসলের জন্য যায় আনিকা। গোসলে নামার পর সে পানিতে ডুবে নিখোঁজ হয়। স্বজনরা খোঁজখুঁজি করে আনিকার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। রাত ৮টা পর্যন্ত ফয়ার সার্ভিসের ডুবরিরা চেষ্টা করেও আনিকাকে উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় আনিকার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত