ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মেহজাবীন ও নিশোকে নিয়ে আদনানের সিনেমা

মেহজাবীন ও নিশোকে নিয়ে আদনানের সিনেমা

আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী সম্পর্কে স্বামী-স্ত্রী। শোবিজে দুজনের পথচলা দীর্ঘদিনের। মেহজাবীনের সিনেমায় অভিষেক হলেও আদনান এতদিন পূর্ণদৈর্ঘ্যের আঙিনায় পা রাখেননি। কিছুদিন আগেই নিজের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। এর মধ্যে গুঞ্জন উঠেছিল, আদনানের প্রথম সিনেমার নায়ক হবেন সিয়াম আহমেদ। তবে সে গুঞ্জন টেকেনি। বুধবার নির্মাতা নিজেই ঘোষণা দিলেন, তার প্রথম সিনেমার নাম 'অপলক'। আর এতে মূল চরিত্রে থাকছেন তারই স্ত্রী মেহজাবীন চৌধুরী, সঙ্গে আফরান নিশো। নিশো-মেহজাবীন নাটকের সফলতম জুটি। একসঙ্গে বহু নাটক করেছেন তারা। জানা গেছে, ভিকি জাহেদের নির্মাণে 'পুলসিরাত' সিনেমায়ও একসঙ্গে অভিনয় করছেন দুজনে। এবার আদনানের সিনেমায়ও যুক্ত হলেন তারা। চুক্তিস্বাক্ষরের ছবি পোস্ট করে আদনান বললেন, আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'অপলক'। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত