
চলচ্চিত্রাঙ্গনে 'কাস্টিং কাউচ' নতুন কিছু নয়। অনেক আগে থেকেই পর্দার আড়ালে এমনটা চলছে। উঠতি অভিনয়শিল্পী বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। বহু নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের। অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ও আছেন তালিকায়। এক পরিচালকের লালসার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি ভয়াবহ সে অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
দক্ষিণী এক পরিচালকের খপ্পরে পড়েছিলেন দেবিনা। সে সময় একেবারেই নতুন তিনি। ইন্ডাস্ট্রির হালচাল তখনও বুঝে উঠতে পারেননি। ওই সময় দক্ষিণী ছবিতে কাজ করার সময় পরিচালকের থেকে কুপ্রস্তাব পান। যা রীতিমতো আতংকিত করে তোলে তাকে।
দেবিনা জানান, এক দিন সন্ধ্যায় ওই পরিচালক তার সঙ্গে এক জায়গায় যাওয়ার কথা বলেন। দেবিনাকে গাড়িতে করে বেরিয়ে পড়েন নির্মাতা। এরপরই অপ্রত্যাশিত মুহূর্তের মুখোমুখি হন অভিনেত্রী। তিনি জানান, হঠাৎ অন্ধকারে গাড়ি থামিয়ে দেবিনাকে চুমু দিতে বলেন। ভয়ে আতকে ওঠেন অভিনেত্রী। নিজেকে অসহায় মনে হতে থাকে তার। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পরিচালককে জানান, স্বাচ্ছন্দ্যবধ করছেন না তিনি।
দক্ষিণী সিনেমা দিয়ে পথচলা শুরু দেবিনার। তবে তাকে পরিচিত এনে দেয় ছোটপর্দা। ২০০৮ সালে 'রামায়ণ' ধারাবাহিকে সীতার চরিত্রে নাম লেখান তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি।