ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

লাইভ চলাকালে ছাদ থেকে পড়ে টিকটকারের মৃত্যু

লাইভ চলাকালে ছাদ থেকে পড়ে টিকটকারের মৃত্যু

সম্প্রতি সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচারের সময় ছয় তলার বারান্দা থেকে পড়ে এক জাপানি টিকটকারের মৃত্যু হয়েছে। গত ১৫ নভেম্বর ঘটনাটি ঘটে। তিনি টিকটক দুনিয়ায় 'রুকা' নামে পরিচিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিজ বাস ভবনের ব্যালকনিতে বসে লাইভ সম্প্রচার করছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে ব্যালকনি থেকে নিচে পড়ে যান। পড়ে যাওয়ার সময় রেলিং আঁকড়ে ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ছয়তলা থেকে পড়ে মাথায় আঘাত পান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভাব হয়নি। জানা গেছে, রুকার বয়স ছিল ১৪ বছর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত