ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রহস্যের আগুনে ব্যাপক ক্ষতি ফিরে যাচ্ছে মার্কিন রণতরী

রহস্যের আগুনে ব্যাপক ক্ষতি ফিরে যাচ্ছে মার্কিন রণতরী

মার্কিন নৌবহরের অত্যাধুনিক রণতরী জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যে মোতায়েন করে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিমান বহন ও দ্রুত হামলায় সক্ষম এই রণতরী গত কয়েক মাসে অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে গেছে। এক রহস্যজনক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয় এই রণতরী। তাই এটি এখন মধ্যপ্রাচ্য ছেড়ে যাচ্ছে। আগুনে নাবিকরা আহত হয়েছেন। প্রায় ১০০টি বিছানা পুড়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় রণতরীতে এ ধরনের দুর্ঘটনা আগে কখনও ঘটেনি।

প্রায় ৯ মাস টানা এক মহাসাগর থেকে আরেক মহাসাগরে ঘুরছে জেরাল্ড আর ফোর্ড। ইরান যুদ্ধে সহযোগিতা করতে লোহিত সাগরে মোতায়েন থাকা জাহাজটি শিগগির গ্রিসের ক্রিট দ্বীপের উদ্দেশে রওনা হচ্ছে।

জানা গেছে, দীর্ঘসময় টানা সাগরে মোতায়েন থাকায় জাহাজের নাবিকদের মনোবল ভেঙে পড়েছে। পাশাপাশি, জাহাজটির ‘যুদ্ধ প্রস্তুতিও’ নড়বড়ে হয়ে পড়েছে। নাম না প্রকাশের শর্তে কয়েকজন মার্কিন কর্মকর্তা রয়টার্সের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।

প্রায় ১৩ বিলিয়ন ডলারে তৈরি রণতরীটি কতদিন ক্রিটে থাকবে, তা জানাননি কর্মকর্তারা। এক কর্মকর্তার ভাষ্য: জাহাজের কাপড় ধোয়ার লন্ড্রি থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ২০০ নাবিককে চিকিৎসা দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগেছিল। প্রায় ১০০টি বিছানা পুড়ে যায়। কর্মকর্তা জানান, গুরুতর আহত এক ক্রুকে উন্নত চিকিৎসার জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ওই গুরুতর আহত ক্রুর বিষয়ে জানতে সংবাদ সংস্থাটির পক্ষ থেকে পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। দ্য নিউইয়র্ক টাইমস মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) বরাত দিয়ে জানান, দুই নাবিক চিকিৎসা নিয়েছেন। তবে তাদের অবস্থা এরপর পৃষ্ঠা ২ কলাম ১

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত