ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভাইরাসজনিত এই ছোঁয়াচে রোগটি আরও ৭৪ জনের শরীরে শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এই রোগের উপসর্গ নিয়ে ৭৮৪ জনের মৃত্যু হল। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৮৯ জন প্রাণ হারিয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯৭ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৬, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ৬৯৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৬৪৯ জন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৩২ জন। এরপর সবচেয়ে বেশি ভর্তি হয়েছে চট্টগ্রামে, ১৪৪ জন। এছাড়া বরিশালে ১১৫, সিলেটে ৬৬, ময়মনসিংহে ২২, খুলনায় ৩৮, রাজশাহীতে ২১ ও রংপুরে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৯৯ হাজার ২৪৯। যার মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন হাসপাতাল ছেড়েছে। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ৭১০। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত