প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৯ জুলাই, ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধের বাইরের অন্তত ছয় হাজার পরিবারের জলোচ্ছ্বাস ঝুঁকি বহুগুণে বেড়েছে। বর্ষা শুরু হলেই উপকূলীয় এই জনপদের মানুষের মনে ভর করে এক অজানা আতঙ্ক। আকাশে মেঘ জমা, সাগরে নিম্নচাপ কিংবা পূর্ণিমার জোয়ারের খবর এলেই বেড়িবাঁধের বাইরের গ্রামের মানুষের রাতের ঘুম হারাম হয়ে যায়। কারণ, যে কোনো মুহূর্তে জলোচ্ছ্বাসের পানি হামলে পড়তে পারে তাদের বসতভিটায়। অস্বাভাবিক জোয়ার, নিম্নচাপজনিত জলোচ্ছ্বাস এবং টানা বর্ষণে কলাপাড়ার অন্তত ছয়টি ইউনিয়নের উপকূলীয় জনপদে সৃষ্টি হয় ভয়াবহ মানবিক সংকট। কিন্তু এবছর বর্ষা মৌসুমে স্বাভাবিক জোয়ারেও পানির উচ্চতা ক্রমশ বাড়ছে। তিন নম্বর সতর্ক সঙ্কেতকালীন সময় জলোচ্ছ্বাসে ডুবে যায় বাড়িঘর * আলোকিত বাংলাদেশ