ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরু

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরু

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সাংবাদিকদের নিয়ে এক আয়োজনে এ তথ্য দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পূর্ব নির্ধারিত পরীক্ষা শেষে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার স্থগিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।

বৈরী আবহাওয়া ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা পাঁচ জেলায় এইচএসসি, আলিম এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত থাকে। এর মধ্যেই ১৬ জুলাই রাতে ফের এসব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

বন্যা, ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে এবার চট্টগ্রামের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলের পরীক্ষাও পেছানোর দাবি উঠেছিল। এ দাবিতে ১৪ জুলাই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভও চলে। এর মধ্যে একদল আন্দোলনকারী সংসদে এলাকায় প্রবেশ করতে গিয়ে পুলিশের লাঠিপেটার মুখেও পড়েন।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ২৭ জুলাই থেকে এ পরীক্ষা নেওয়ার কথা জানালেন। এদিন দুপুরে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৭ জুলাই (সোমবার) থেকে বিদ্যমান সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলো যথারীতি চলবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। গত ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত