প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এক সময়ের খরস্রোতা বুড়িগঙ্গার শাখা নদীটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। গৃহস্থালি বর্জ্য, প্লাস্টিক আর আবর্জনার স্তূপে নদীর অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। উৎকট দুর্গন্ধে আশপাশের প্রায় দশটি এলাকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্ষাকালে কিছুটা স্বস্তি থাকলেও শুষ্ক মৌসুমে দুর্গন্ধ এত বেড়ে যায় যে শ্বাস-প্রশ্বাস নেওয়াও কষ্টকর হয়ে পড়ে এসব এলাকার মানুষের। ছবিটি গতকাল কামরাঙ্গীরচর এলাকা থেকে তোলা - আলোকিত বাংলাদেশ