ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

আজ ঢাকায় আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি

আজ ঢাকায় আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি

তিন দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যাডওয়ার্ডের স্ত্রী ডাচেস অব এডিনবার্গ সোফি। বাকিংহাম প্যালেস ব্রিটিশ রাজ পরিবারের এই সদস্যের সফরের তথ্য জানিয়েছে। ডাচেস অব এডিনবার্গ আগামী বুধবার পর্যন্ত বাংলাদেশে থাকবেন। যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্বের ব্যাপকতা তুলে ধরার সঙ্গে ব্যস্ত সময় পার করবেন। তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সেই অনুযায়ী তিনি এসএসএফ'র নিরাপত্তা পাবেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমানের সঙ্গে বৈঠক করবেন। জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান সম্পর্কে জানতে এবং শান্তি ও নিরাপত্তায় নারীর অংশগ্রহণ তুলে ধরতে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠনে (বিকেএসপি) মহিলা হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন সোফি। সেখানে নারী ও মেয়েদের জন্য সুযোগ সৃষ্টিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরা হবে। ডাচেস অব এডিনবার্গ বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে তরুণদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। যেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারীর ক্ষমতায়নের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত