ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করল ইরান

ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করল ইরান

ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে উত্তর-পশ্চিম ইরান থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান সংক্রান্ত তথ্য ইসরাইলি গোয়েন্দা সংস্থার কাছে পাঠাচ্ছিলেন। প্রসিকিউটরের বিবৃতিতে বলা হয়েছে, জায়নবাদী শাসনের অনুগত বেশ কয়েকটি ভাড়াটে নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে যারা সামরিক, আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য শত্রুপক্ষের কাছে পাচার করছিল। বিচার বিভাগীয় আদেশের ভিত্তিতে এই নেটওয়ার্কগুলোর সঙ্গে জড়িত ২০ ব্যক্তিকে আটক ও হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত