
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে। দুই দেশই রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ও পশ্চিমা বিরোধী। রাশিয়ার রাজধানী মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
লুকাশেঙ্কোর দপ্তরের ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন লুকাশেঙ্কোকে দুই দিনের সরকারি সফরে আমন্ত্রণ জানিয়েছেন। সফরের সময় দ্বিপক্ষীয় সহযোগিতা শক্ত করার লক্ষ্য রয়েছে।