ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ এড়াতে যে কৌশল অবলম্বন করছে জাহাজগুলো

হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ এড়াতে যে কৌশল অবলম্বন করছে জাহাজগুলো

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ চলাকালীন হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর মধ্যে শনাক্তকরণ সংকেত লুকিয়ে রাখার প্রবণতা দেখা দিয়েছে। গতকাল বুধবার মেরিটাইম ইন্টেলিজেন্স বিশেষজ্ঞদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড-এর প্রধান আমি ড্যানিয়েল নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বর্তমানে অনেক জাহাজ তাদের সংকেত বন্ধ করে দিচ্ছে অথবা এলোমেলো ভুয়া পরিচয় ব্যবহার করছে। ড্যানিয়েল আরও বলেন, যুদ্ধের সময় আগে ইরানি জাহাজগুলোর রাডার ফাঁকি দেওয়ার প্রয়োজন পড়ত না। কিন্তু গত একদিনে অনেক জাহাজকে তাদের সংকেত পরিবর্তন করতে দেখা গেছে। বিশেষ করে ইরানের সঙ্গে যুক্ত জাহাজগুলো এখন অনেক বেশি সতর্কতা অবলম্বন করছে। সাধারণত বড় বাণিজ্যিক জাহাজগুলোকে ট্রান্সপন্ডার ব্যবহার করতে হয়, যার মাধ্যমে জাহাজের নাম, অবস্থান, গন্তব্যসহ বিভিন্ন তথ্য সম্প্রচারিত হয়। তবে এখন অনেক জাহাজ এই তথ্য গোপন বা বিকৃত করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে গত ২৪ ঘণ্টায় ২০টির বেশি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করে আসছে, তাদের নৌ অবরোধ ভেঙে কোনও জাহাজ ইরানের বন্দর বা উপকূল অতিক্রম করতে পারেনি এবং ছয়টি বাণিজ্যিক জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত