
শ্রীলঙ্কার মাথাপিছু আয় প্রথমবারের মতো ৫ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০২৫ সালে দেশটির মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৩ মার্কিন ডলারে। গত বুধবার রাতে শ্রীলঙ্কার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে সিনহুয়া এ খবর জানিয়েছে। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৫ সালে শ্রীলঙ্কার মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৫ ট্রিলিয়ন রুপিতে (প্রায় ১০৫ বিলিয়ন মার্কিন ডলার)।