ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে ৬ মাসে সর্বনিম্ন, এরপর ফের উত্থান

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে ৬ মাসে সর্বনিম্ন, এরপর ফের উত্থান

বিশ্ববাজারে কয়েকদিন ধরে স্বর্ণের দামে বড় ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতি এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির টানাপোড়েনে গত বৃহস্পতিবার (১১ জুন) আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তবে এর পরদিনই, অর্থাৎ সপ্তাহের শেষ কার্যদিবসে (শুক্রবার) নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় মূল্যবান এই ধাতুর বাজার। বাজার বিশ্লেষকদের মতে, একদিনের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে।

শনি ও রোববার আন্তর্জাতিক বাজার বন্ধ থাকায় শুক্রবারের এই ঊর্ধ্বমুখী দামই আপাতত বহাল থাকছে।

গত বৃহস্পতিবার নিউইয়র্ক মার্চেন্টাইল এক্সচেঞ্জের (ঈঙগঊঢ) ফিউচারস এবং বৈশ্বিক স্পট মার্কেটে (ঝঢ়ড়ঃ এড়ষফ) সোনার দাম এক ধাক্কায় ছয় মাসে সর্বনি¤েœ নেমে আসে। স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৮০ মার্কিন ডলারে নেমে যায়। একই সঙ্গে, কমেক্স ফিউচারসে আগস্ট চুক্তির সোনার দাম কমে দাঁড়ায় ৪ হাজার ৪৬ দশমিক ২০ ডলারে। তবে এই পতনের স্থায়িত্ব ছিল খুবই সংক্ষিপ্ত। গত শুক্রবার বাজার বন্ধ হওয়ার আগে বিশ্ববাজারে সোনার দাম আবার লাফিয়ে বাড়ে। কমেক্স ফিউচারসে আগস্ট চুক্তির সোনার দাম আউন্সপ্রতি প্রায় ২ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ৪ হাজার ২৩১ ডলারে উঠে আসে। অন্যদিকে, বৈশ্বিক স্পট মার্কেটেও দাম পুনরুদ্ধার হয়ে প্রতি আউন্স ৪ হাজার ২১০ থেকে ৪ হাজার ২২২ ডলারের কাছাকাছি থিতু হয়। কেন এই ওঠানামা? অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকদের মতে, এই আকস্মিক ওঠানামার পেছনে মূলত দুটি প্রধান কারণ কাজ করেছে: যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে—এমন গুঞ্জনে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা বিক্রি করে মার্কিন ডলারের দিকে ঝুঁকেছিলেন। ফলে ডলার শক্তিশালী হয়ে সোনার দাম পড়ে যায়। আবার, দাম ছয় মাসের সর্বনি¤েœ নেমে যাওয়ার পরপরই বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কম দামে সোনা কেনার সুযোগ লুফে নেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার আভাস মেলায় বিনিয়োগকারীরা আবারও সোনার বাজারে ফিরে আসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত