ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা উগান্ডার

ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা উগান্ডার

প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ কর্তৃক আরোপিত উগান্ডার ওপর যে বিমান ভ্রমণ নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে উগান্ডা। দেশটি এসব পদক্ষেপকে ‘অন্যায্য’ বলে সমালোচনা করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রাণঘাতী রক্তক্ষরণজনিত জ্বরের সর্বশেষ প্রাদুর্ভাব মোকাবেলায় পূর্ব আফ্রিকার দেশটির গৃহীত পদক্ষেপ জনস্বাস্থ্য কর্মকর্তাদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। মে মাসের মাঝামাঝি সময়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সতর্কতা জারির পর থেকে এখন পর্যন্ত ১৯টি নিশ্চিত সংক্রমণের মধ্যে মাত্র দুই জনের মৃত্যু হয়েছে।

সংক্রমিতদের প্রায় সবাই ছিলেন কঙ্গোর নাগরিক, যারা সীমান্ত অতিক্রম করে তাদের নিজ দেশ থেকে উগান্ডায় প্রবেশ করেছিলেন।

কঙ্গো প্রজাতন্ত্রে ১৫ মে থেকে এখন পর্যন্ত ৬৭৬টিরও বেশি সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং এতে ১৩৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত