ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ওডেসা বন্দরে বাণিজ্যিক জাহাজে রুশ হামলায় তিন নাবিক নিহত আহত ৫

ওডেসা বন্দরে বাণিজ্যিক জাহাজে রুশ হামলায় তিন নাবিক নিহত আহত ৫

ওডেসা অঞ্চলের একটি বন্দরে পণ্য খালাসের সময় একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে রাশিয়া। টোগোর পতাকাবাহী জাহাজটি চালানো হামলায় তিন নাবিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

ইউক্রেনের পুনর্গঠন বিষয়ক উপ-প্রধানমন্ত্রী ও কমিউনিটি এবং আঞ্চলিক উন্নয়নমন্ত্রী ওলেক্সি কুলেবা টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রেনিফর্ম। ওলেক্সি কুলেবা বলেন, খনিজ সার খালাসের সময় টোগোর পতাকাবাহী একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজে হামলা চালায় রাশিয়া। জাহাজের সুপারস্ট্রাকচারে আঘাত হানায় আগুন লেগে যায়। দুর্ভাগ্যজনকভাবে, জাহাজটির তিন নাবিক নিহত হয়েছেন। কুলেবা আরঅ জানান, রুশ হামলায় আরও পাঁচজন নাবিক আহত হয়েছেন। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ইউক্রেনীয় সি পোর্টস অথরিটি জানিয়েছে, এই হামলায় বন্দরের অবকাঠামো এবং বন্দর এলাকার অন্যান্য বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে জানানো হয়, ১১ জুলাই ওডেসা অঞ্চলের বন্দর অবকাঠামোর ওপর রাশিয়ার হামলায় দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত