ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

গাজায় পারমাণবিক হামলার আশঙ্কা সিনওয়ারের নথিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

গাজায় পারমাণবিক হামলার আশঙ্কা সিনওয়ারের নথিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবরের হত্যাযজ্ঞের মূল পরিকল্পনাকারী ও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বিশ্বাস করতেন, তাদের হামলার জবাবে ইসরায়েল গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ২০২২ সালের ২৪ আগস্ট নিজ হাতে লেখা তার একটি নথিতে এমন তথ্য উঠে এসেছে। গত সোমবার এই নথিটি জনসমক্ষে প্রকাশ করা হয়। খবর জেরুজালেম পোস্টের।

মেইর অমিত ইন্টেলিজেন্স অ্যান্ড টেররিজম ইনফরমেশন সেন্টার (আইটিআইসি) নথিটি প্রকাশ করেছে। গাজায় পাল্টা আগ্রাসন চালানোর সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামাসের যেসব নথি উদ্ধার করেছিল, এটি সেগুলোরই অংশ। গত বছরের অক্টোবরে বা তার আগে আইটিআইসি বা আইডিএফ-এর প্রকাশ করা আগের নথিগুলোও একই ধরনের বিষয়ের ওপর সিনওয়ারের লেখা ছিল। এমনকি এর মধ্যে একটি নথি একই দিনে লেখা হয়েছিল। তবে সদ্য প্রকাশিত এই নথিতে পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছে।

অপর একটি নথিতে সিনওয়ার উল্লেখ করেন, ইসরায়েলকে চমকে দিয়ে সফলভাবে হামলা চালানোর জন্য তাদের হাতে সময় থাকবে ৬ থেকে ১০ ঘণ্টা। এই সময়ের মধ্যেই পাল্টা আক্রমণ চালানোর ইসরায়েলি সক্ষমতা অকেজো করে দিতে হবে। নতুন প্রকাশিত নথিতে সিনওয়ার বলেন, ইসরায়েল যে কোনো অবস্থাতেই একটি জোরালো প্রতিক্রিয়া দেখাবে এবং তারা যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, সেই সম্ভাবনাকেও তিনি উড়িয়ে দেননি।

সিনওয়ার লিখেছিলেন, প্রতিরক্ষা পরিকল্পনা: শত্রু তাদের হাতে থাকা সব উপায় ও অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না, তা শুধু আক্রমণ নয়, অন্যান্য উপায়েও হতে পারে। তারা এমনকি পারমাণবিক বোমারও ব্যবহার করতে পারে। কিন্তু এর আগে তারা আমাদের হামলায় চমকে যাবে এবং বিশৃঙ্খলার মধ্যে পড়বে। অতিরিক্ত সতর্কতা হিসেবে একটি সর্বজনীন অভিযান পরিচালনা করতে হবে, যাতে মানুষ গ্রামে ফিরে গিয়ে প্রতীকীভাবে সেগুলোর দখল নিতে পারে। এই অভিযান হলো জীবন-মরণের লড়াই, এবং আল্লাহর রহমতে এখানে জীবনেরই জয় হবে।

আইটিআইসি লিখেছে, হামলার জবাবে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন বাস্তব ঝুঁকি নিয়ে উদ্বেগ থাকলেও, তিনি তার ত্রাণকর্তাসুলভ (মেসিয়ানিক) দৃষ্টিভঙ্গি থেকে সরে আসেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত